News71.com
 Bangladesh
 12 Nov 21, 11:34 AM
 212           
 0
 12 Nov 21, 11:34 AM

ইউপি নির্বাচনের তৃতীয় ধাপ॥ বিনা ভোটে ১০০ চেয়ারম্যান ৪৬৯ সদস্য নির্বাচিত

ইউপি নির্বাচনের তৃতীয় ধাপ॥ বিনা ভোটে ১০০ চেয়ারম্যান ৪৬৯ সদস্য নির্বাচিত

নিউজ ডেস্কঃ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ১০০ প্রার্থী নির্বাচিত হয়েছেন। ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বৃহস্পতিবার (১১ নভেম্বর) মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন। এদিন ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তিনি জানান, মোট ১২৩টি উপজেলার ১ হাজার ৪টি ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে ২০টি দল চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে। স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ৫ হাজার ২২২ জন প্রার্থী। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৪ হাজার ৪০৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০০ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১১ হাজার ৬০৯ জন। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রতিদ্বন্দ্বী রয়েছেন ১১ হাজার ১০৫ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৩২ জন। এছাড়া সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৩৭ হাজার ৬৯জন। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৩৪ হাজার ৬৩২ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৩৭ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন