News71.com
 Bangladesh
 12 Nov 21, 10:15 PM
 170           
 0
 12 Nov 21, 10:15 PM

ছয় দিন ভাসতে থাকা বিকল বোটের ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী॥

ছয় দিন ভাসতে থাকা বিকল বোটের ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী॥

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে ছয় দিন ধরে ভাসমান অবস্থায় থাকা একটি বিকল ফিশিং বোট থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ খাজা আজমির নামের ওই ফিশিং বোটটি জেলেদেরসহ উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা হলেন- মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউল করিম, মো. আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মো. হান্নান, আ. খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মো. মামুন, মো. জকির ও নুরুল মোস্তফা। তারা কুতুবদিয়া এলাকার বাসিন্দা। নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর ৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরতে সাগরে যায়। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ভাসমান অবস্থায় ৬ দিন সাগরে অবস্থান করে তারা। পরে টহলকাজে নিয়োজিত নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান জেলেদের উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন