News71.com
 Bangladesh
 12 Nov 21, 10:15 PM
 164           
 0
 12 Nov 21, 10:15 PM

প্রতিবেশী দেশের উন্নয়নে অবদান রাখছে বাংলাদেশ॥

প্রতিবেশী দেশের উন্নয়নে অবদান রাখছে বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ প্রতিবেশী দেশের মানবসম্পদ উন্নয়নে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ অবদান রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পিতিবার (১১ নভেম্বর) প্যারিস পিস ফোরাম-২০২১-এ দেওয়া বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে সবসময় বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর তালিকায় রাখা হয়েছে। কিন্তু আমরা এখন জলবায়ুজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোর কণ্ঠস্বর হিসেবে কাজ করছি। গ্লোবাল সাউথের প্রতি আমাদের এই প্রতিশ্রুতি দীর্ঘ দিনের।


তিনি বলেন, চার দশকেরও বেশি সময় ধরে সাউথ-সাউথ কোঅপারেশনের ধারণা আমাদের ভাবনায় রয়েছে। শেষ পর্যন্ত টেকসই উন্নয়নের ২০৩০ এজেন্ডায় তার স্থান হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই সহযোগিতার উদ্যোগ বাড়ছে। অনেকে সৃজনশীল উন্নয়ন সমাধানের জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা আরও বলেন, তবুও সাউথ-সাউথ কোঅপারেশন আন্তর্জাতিক উন্নয়ন আলোচনায় আড়ালে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় ঐতিহ্যবাহী চিন্তাভাবনা এবং আখ্যান পরিবর্তন করা কঠিন। এ কারণে অনেক সম্ভাব্য প্রকল্পের অর্থায়ন কম হচ্ছে। ত্রিভুজাকার সহযোগিতার ধারণাও তার সম্ভাব্যতা অনুসারে নেই। এই ব্যবধান পূরণ করা প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন