
নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯১২ জনে। সর্বশেষ করোনা আক্রান্ত মৃত ৫ জনই পুরুষ। এদিকে একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২২১ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জনে। শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সর্বশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান একজন। করোনা শনাক্ত হয় ২৩৭ জনের দেহে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৭ হাজার ২৩১ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৯ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৫৭৫ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৩৯৫ জন। এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৮২২ জন। শনাক্ত হয়েছিল ৫ লাখ ৭৯ হাজার ৩২৭ জন।