News71.com
 Bangladesh
 12 Nov 21, 10:17 PM
 193           
 0
 12 Nov 21, 10:17 PM

চেতনানাশক খাইয়ে তাবলীগ জামাতের ১৫ মুসল্লির সর্বস্ব লুট॥

চেতনানাশক খাইয়ে তাবলীগ জামাতের ১৫ মুসল্লির সর্বস্ব লুট॥

নিউজ ডেস্কঃ পিরোজপুরের কাউখালী উপজেলায় একটি মসজিদে তাবলীগ জামাতের মুসল্লিদের চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। অসুস্থ মুসল্লিদের শুক্রবার (১২ নভেম্বর) ভোরে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার সদর ইউনিয়নের গারতা আল সেতারা জামে মসজিদে এ ঘটনা ঘটে। অসুস্থ তাবলীগ জামাতের সদস্যরা হলেন- নীলফামারী জেলার বড়ইবাড়ি গ্রামের আব্দুল আজিজের ছেলে মোস্তকিম (১৮), নেত্রকোনা জেলার তেলিগাতি গ্রামের মিজানুর রহমান (৫০) একই জেলার বড়ইখালি গ্রামের হামিদ উদ্দিন (৫৫)।

নওগাঁ জেলার বাকরাইন গ্রামের সাবের উদ্দিনের ছেলে ইদুকুল ইসলাম, একই জেলার সাকড়াইল গ্রামের ইয়াসিন আলী (৫২), নওগাঁ জেলার ভান্ডারপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল ছত্তার (৪০), একই জেলার নাবিলা নোনাহারপুর গ্রামের মোস্তাকিম (৫৯) একই জেলার রসুলপুর গ্রামের আব্দুস সামাদ (৭১), সুনামগঞ্জ জেলার মোহনপুর গ্রামের শফিউল্লা (৬২), একই জেলার কালিপুর গ্রামের জাফর আলী (৬০), কক্সবাজার জেলার কক্সবাজার সদরের সফিউল্লাহ (৭০) একই জেলার রাইটহাট গ্রামের আলী আকবর (৫৯), সুনামগঞ্জ জেলার ধরনিয়া গ্রামের আব্দুল হান্নান (৬০), নোয়াখালী জেলার কাশীমপুর গ্রামের তাবারক উল্লাহ (৬৩), কক্সবাজার জেলার নয়াপাড়া গ্রামের হাসেমউল্লার ছেলে হারুনুর রশিদ। এদের মধ্যে সুনামগঞ্জ জেলার আব্দুল হান্নান (৬০) এবং নোয়াখালী জেলার কাসিমপুর গ্রামের তাবারকউল্লাহর (৬৩) অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন