News71.com
 Bangladesh
 12 Nov 21, 10:21 PM
 258           
 0
 12 Nov 21, 10:21 PM

২০২২ সালে সৈয়দপুর থেকে মোংলায় ট্রেন চলবে॥

২০২২ সালে সৈয়দপুর থেকে মোংলায় ট্রেন চলবে॥

নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সরকার রেলের উন্নয়নে কাজ করছে। ২০২২ সালে থেকেই সৈয়দপুর থেকে মোংলা বন্দর পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল করবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে সৈয়দপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালু করা হবে । বৃহস্পতিবার ১১ নভেম্বর রাতে দিকে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান, রেলওয়ে সচিব মো. সেলিম রেজা।

এছাড়া জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ রেলওয়ে সারা দেশে ৫৫টি রেলস্টেশনের উন্নয়নকাজ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সৈয়দপুর স্টেশনে সাধারণ যাত্রীসহ শিশু, অসুস্থ ব্যক্তি ও বৃদ্ধদের ট্রেনে উঠতে যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে। এক্সেস কন্ট্রোল ও প্ল্যাটফর্ম শেড নির্মাণ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন