News71.com
 Bangladesh
 13 Nov 21, 02:44 PM
 182           
 0
 13 Nov 21, 02:44 PM

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ২ স্কুলছাত্রীর॥

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ২ স্কুলছাত্রীর॥

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পালেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সানজিদা আক্তার ইভা (১৫) ও ফাহমিদা আক্তার (১৬)। তারা দুইজন মামাতো-ফুফাতো বোন। সানজিদা পূর্ব কেরোয়া গ্রামের আরিফ হোসেনের মেয়ে। সে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। ফাহমিদা রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মো. আলমগীরের মেয়ে। সে ঢাকার একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ হোসেন তার মেয়ে সানজিদা এবং ভাগ্নি ফাহমিদাকে নিয়ে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলে করে কেরোয়ার দিকে যাচ্ছিলেন। তারা পালেরহাট দক্ষিণ বাজারে পৌঁছানোর সময় হঠাৎ সানজিদা এবং ফাহমিদা চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এসময় বিপরীত থেকে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন