News71.com
 Bangladesh
 13 Nov 21, 06:12 PM
 171           
 0
 13 Nov 21, 06:12 PM

মানুষ হত্যার নির্বাচন `ভয়ঙ্কর ও মর্মান্তিক'॥ জেএসডি

মানুষ হত্যার নির্বাচন `ভয়ঙ্কর ও মর্মান্তিক'॥ জেএসডি

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয় ধাপ পর্যন্ত ৩৯ নাগরিক নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। অতিসত্বর মানুষ হত্যার 'ভয়ঙ্কর ও মর্মান্তিক' নির্বাচন বন্ধ করার দাবি জানিয়ে তিনি বলেছেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে নির্বাচনী নাটকের নামে সহিংসতায় ৩৯ জনের প্রাণহানি প্রজাতন্ত্রের জন্য খুবই ‘ভয়ঙ্কর ও মর্মান্তিক।’ এসবই শাসকদলের অন্তঃকোন্দল ও গণতন্ত্র বিহীন হিংস্র রাজনীতির কুফল।শনিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। প্রতিটি নাগরিক হত্যার দায় সরকারের এবং নির্বাচন কমিশনকে বহন করতে হবে উল্লেখ করে জাতীয় সংসদের সাবেক এই বিরোধী দলীয় নেতা বলেন, নাগরিকের জীবন সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। নির্বাচনী প্রহসনে দিনের পর দিন প্রজাতন্ত্রের নাগরিক হত্যার পরও সরকার এবং ইসি তথাকথিত ‘উৎসবমুখর’ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে আত্মতৃপ্তি প্রকাশ করবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাগরিক সুরক্ষায় সরকারের ব্যর্থতা ক্ষমার অযোগ্য অপরাধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন