News71.com
 Bangladesh
 13 Nov 21, 08:52 PM
 257           
 0
 13 Nov 21, 08:52 PM

একদিনে আরও ১৫৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি॥

একদিনে আরও ১৫৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৫৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ১৫৯ জন। এর মধ্যে ঢাকাতে ১২৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৫ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৭৭ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৪২ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১৩৫ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৫ হাজার ৫০৩ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৭২৯ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন