News71.com
 Bangladesh
 13 Nov 21, 09:17 PM
 174           
 0
 13 Nov 21, 09:17 PM

নির্বাচনের দুদিন পরও ভোটকেন্দ্রে পড়েছিল বস্তাভর্তি ব্যালট॥  

নির্বাচনের দুদিন পরও ভোটকেন্দ্রে পড়েছিল বস্তাভর্তি ব্যালট॥   

নিউজ ডেস্কঃ নির্বাচনের দুইদিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জের একটি ভোটকেন্দ্র থেকে বিভিন্ন প্রার্থীর এক বস্তা ব্যালট উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পার কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালটগুলো উদ্ধার করা হয়। এদিকে নির্বাচনের দিন ওই কেন্দ্রে ঘটে যাওয়ায় সংঘর্ষের মামলায় পরাজিত মেম্বর প্রার্থীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, পার কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার দুপুরের দিকে একটি বস্তা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনের দিন এ কেন্দ্রটিতে ভোট গণনার পর দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ওই মামলার আসামি পরাজিত মেম্বর প্রার্থী (মোরগ) শহিদুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন