News71.com
 Bangladesh
 13 Nov 21, 09:17 PM
 184           
 0
 13 Nov 21, 09:17 PM

বাংলাদেশে আইসিটি বিপ্লবের স্থপতি জয়॥ ওবায়দুল কাদের

বাংলাদেশে আইসিটি বিপ্লবের স্থপতি জয়॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং অর্গানাইজেশনের (অ্যাসোসিও) দেওয়া ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ অভিনন্দন জানান। তিনি সজীব ওয়াজেদ জয়কে আইসিটি বিপ্লবের স্থপতি ও এদেশের তরুণ প্রজন্মের স্বপ্নসারথি হিসেবে অভিহিত করেছেন।

ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামোগত ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আইসিটি সেক্টরে বাংলাদেশের সক্ষমতা আন্তর্জাতিক মানে পরিণত হয়েছে। এ সক্ষমতার সফল রূপকার হলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বিকাশমান তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে পেয়েছেন বিস্ময়কর সাফল্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সৃজনশীল তরুণ সমাজের মনে বপন করে চলেছেন বাঙালির বিশ্ব জয়ের বীজ। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে খুলে দিয়েছেন সীমাহীন সম্ভাবনার নতুন দিগন্ত। তরুণদের শ্রম, মেধা এবং প্রাণশক্তির যথাযথ ব্যবহার ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তরুণ-তরুণীদের মেধা-প্রতিভা বিকাশের অবারিত সুযোগ সৃষ্টির নেপথ্যের কারিগর সজীব ওয়াজেদ জয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন