
নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে। পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল তিনটি ইউনিট পাঠানো হয়েছে।
তবে তিনি আশেপাশের লোকদের বরাত দিয়ে আরও জানান, ওই মার্কেটের নিচতলায় একটি সিলিন্ডারের দোকান আছে। যেখানে সিলিন্ডারগুলো রং করা হয়। সেখানেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুনের ফুল্কিতে দোকানের কর্মীরা দগ্ধ হয়েছেন। তবে কতজন দগ্ধ হয়েছেন এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে খালি সিলিন্ডারের ভিতরে কিছু অংশ জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে একটি সূত্র জানান, জনপদ মোড়র ঘটনায় ৫ জন দগ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে।