News71.com
 Bangladesh
 14 Nov 21, 12:11 PM
 201           
 0
 14 Nov 21, 12:11 PM

ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী॥

ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ নভেম্বর) সকাল ৭টা ২৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর আগে শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় ৪টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

৩১ অক্টোবর জলবায়ু বিষয়ক সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ জলবায়ু সম্মেলনের মূল পর্বে অংশগ্রহণের পাশাপাশি সাইডলাইনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন। গ্লাসগোতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসসহ বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন সংস্থাপ্রধানের সঙ্গেও বৈঠক করেন তিনি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন