News71.com
 Bangladesh
 14 Nov 21, 10:20 PM
 193           
 0
 14 Nov 21, 10:20 PM

আগামীকালও বৃষ্টি হতে পারে॥

আগামীকালও বৃষ্টি হতে পারে॥

নিউজ ডেস্কঃ শনিবার (১৩ নভেম্বর) থেকে বৃষ্টি ঝরছে দেশের বিভিন্ন স্থানে। সেই ধারাবাহিকতায় সোমবারও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। এ সময়ে বৃষ্টি না থাকলেও দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৪ নভেম্বর) প্রায় সারাদিনই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। থেমে থেমে হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর মধ্যে দুপুরে কিছুক্ষণের জন্য মাঝারি ধরনের বৃষ্টিও হয়েছে। যদিও সকালের দিকে বার দুয়েক খানিকের জন্য উঁকি দিয়েছিল সূর্য।

ঢাকা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। এ সময় রাজধানীতে বৃষ্টি ঝরেছে ১১ মিলিমিটার। আর ফরিদপুরের ৬, মাদারীপুরে ৩, গোপালগঞ্জে ১, নিকলীতে ১, শ্রীমঙ্গলে ১, রাজশাহীতে ১, ঈশ্বরদীতে ১৩, কুমারখালীতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। এছাড়া কুমিল্লা, মোংলা ও খেপুপাড়ায়ও সামান্য বৃষ্টি হয়েছে।বৃষ্টির কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাতে শীত অনুভূত হচ্ছে। তবে উত্তরাঞ্চলে শীত বাড়ছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন