News71.com
 Bangladesh
 15 Nov 21, 12:39 PM
 192           
 0
 15 Nov 21, 12:39 PM

বরগুনার পাথরঘাটায় ৭টি হরিণের চামড়া ও মাংস উদ্ধার॥

বরগুনার পাথরঘাটায় ৭টি হরিণের চামড়া ও মাংস উদ্ধার॥

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটার বিষখালি নদী সংলগ্ন উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের চামড়া ও মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে রোববার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে ৭টি হরিণের চামড়া ও মাংস উদ্ধার করা হয়। ফাহিম শাহরিয়ার জানান, সুন্দরবন এলাকা থেকে হরিণ শিকারের সঙ্গে জড়িত চোরাকারবারিরা একটি বড় চালান নিয়ে উপকূলীয় এলাকায় প্রবেশ করতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পাথরঘাটা উপজেলাধীন চরলাঠিমারা এলাকার হরিণঘাটা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। রাত ১১টার দিকে হরিণঘাটা ইকোপার্কের খালের পাড় থেকে ৭টি হরিণের কাঁচা চামড়া ও দশ কেজি মাংস পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। তিনি জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাংস ও চমড়া পাথরঘাটা বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন