News71.com
 Bangladesh
 15 Nov 21, 12:52 PM
 192           
 0
 15 Nov 21, 12:52 PM

তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলনের পর্দা নামলো ঢাকায়॥

তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলনের পর্দা নামলো ঢাকায়॥

নিউজ ডেস্কঃ তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বের অন্যতম শীর্ষ সম্মেলন ডব্লিউসিআইটি’র রজতজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে শেষ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি-২০২১ (ডব্লিউসিআইটি-২০২১)। রোববার (১৪ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, উইটসা মহাসচিব জেমস এইচ পয়সান্ট, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি শাহিদ-উল-মুনীর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক মো. আব্দুল মান্নান। উইটসা চেয়ারম্যান ইয়ানিস সিরোস ভার্চ্যুয়ালি অংশ নিয়ে বলেন, আগামী বছর ডব্লিউসিআইটি অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়। তার এ ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে ও সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে দেশের তথ্যপ্রযুক্তি খাত অনেক সফলতা অর্জন করেছে। ভবিষ্যতে এখাত আরও এগিয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন