News71.com
 Bangladesh
 15 Nov 21, 06:50 PM
 200           
 0
 15 Nov 21, 06:50 PM

আদালতে হাজিরা দিতে আসা আসামিকে মারধর॥ আটক ৪

আদালতে হাজিরা দিতে আসা আসামিকে মারধর॥ আটক ৪

নিউজ ডেস্কঃ পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার হাজিরা দিতে আসা শোয়েব সিনা (২৯) নামে এক আসামিকে আদালত চত্বরে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাদীপক্ষের চার জনকে আটক করছে পুলিশ। সোমবার (১৫ নভেম্বর) পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (১৪ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভীমপুকুর এলাকার সিরাজুল ইসলাম (৫৫), তার মেয়ে সাদিয়া আকতার (২৪), বড় ভাই মো. নৈমুদ্দিন (৬০) ও নবিউল ইসলাম (৪০)। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৬ অক্টোবর রংপুর উপশহরের সাগাড়া এলাকার নাসিম উদ্দিনের ছেলে শোয়েব সিনার সঙ্গে ভীমপুকুর এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সাদিয়া আকতারের বিয়ে হয়। বিয়ের পরে দাম্পত্য কলহের জের ধরে সাদিয়া আকতার চলতি বছরের ২৪ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে শোয়েব সিনাসহ সাত জনের নামে মামলা করেন। আদালত মামলাটি বোদা থানার পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন