News71.com
 Bangladesh
 15 Nov 21, 07:37 PM
 205           
 0
 15 Nov 21, 07:37 PM

নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষ দিশেহারা॥ বিএনপিনেতা মঞ্জু

নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষ দিশেহারা॥ বিএনপিনেতা মঞ্জু

নিউজ ডেস্কঃ নিত্যপণ্যের দাম বাড়ার প্রভাব যেন সরকারি কর্মকর্তাদের ওপর না পড়ে সেজন্য তাদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এ প্রভাব পড়েছে দেশের সাধারণ জনগণ ও খেটে খাওয়া মানুষের ওপর। সাধারণ মানুষ এখন দিশেহারা হয়ে পড়ছে। আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুরে বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলার উদ্যোগে সরকারের হটকারী সিদ্ধান্তে কেরোসিন, ডিজেলের মূল্যে বাড়ায় ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগরের সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ একযুগ ধরে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। দেশের গণতন্ত্র, আইনের শাসন আজ ভূলুণ্ঠিত, গণতন্ত্র নির্বাসিত ও মানবাধিকার বিপন্ন। দুর্নীতি, অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার, ব্যাংক লুটপাট ও শেয়ারবাজার কেলেঙ্কারি দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। সরকার মানুষের মূল্যবোধ নিয়ে ব্যবসা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন