News71.com
 Bangladesh
 15 Nov 21, 07:37 PM
 213           
 0
 15 Nov 21, 07:37 PM

ইসি মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বহির্ভূত॥ সিইসি

ইসি মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বহির্ভূত॥ সিইসি

নিউজ ডেস্কঃ ‘নির্বাচন আইসিইউতে, গণতন্ত্র লাইফসাপোর্টে’ জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের এমন বক্তব্যকে শালীনতা বহির্ভূত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার (১৫ নভেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন প্রতিক্রিয়া জানান। কেএম নূরুল হুদা বলেন, তিনি (মাহবুব তালুকদার) সাতদিন ধরে একটা শব্দ খুঁজে বের করে আপনাদের কাছে ছেড়ে দেন। আমরা একটা কমিশন বৈঠকে হোমওয়ার্ক করে যাই। একজন লোক প্রস্তুতি নিয়ে যায়, কন্ট্রিবিউট করে, প্রতিটি মিটিংয়ে চিন্তাভাবনা করে যাই। মাহবুব সাহেব কোনো চিন্তা ভাবনা করেন না। সাত-আট দিন পর একটা শব্দ চয়ন করার জন্য ব্যয় করেন তিনি। কোনটা দিলে আপনারা এম প্রশ্ন করবেন- আইসিইউ, লাইফসাপোর্ট। এই শব্দগুলো ঘেঁটে ঘেঁটে বের করেন। তারপর ছেড়ে দেন। এটা পাঁচ বছর ধরে দেখছি। এটা উনি করেন। আমাদের কিছু করার নেই। দুজন কমিশনার বারবার ওনাকে বুঝিয়েছেন। একটা টিমে আছি, দেখতে হবে নির্বাচন কিভাবে সুষ্ঠু হয়। মানুষের আশা-আকাঙ্খার বিষয়টি দেখা উচিত। এর আগে ইসি মাহবুব তালুকদার রোববার (১৪ নভেম্বর) নিজ দফতরে সাংবাদিকদের ডেকে বলেছিলেন-নির্বাচন এখন আইসিইউতে, গণতন্ত্র লাইফসাপোর্টে। একই সঙ্গে তিনি স্থানীয় নির্বাচন দলীয়ভাবে না করার পক্ষে মতামত তুলে ধরেন এবং পৃথক একটা কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন