News71.com
 Bangladesh
 16 Nov 21, 11:31 AM
 190           
 0
 16 Nov 21, 11:31 AM

আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠছে সৈয়দপুর বিমানবন্দর॥

আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠছে সৈয়দপুর বিমানবন্দর॥

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সৈয়দপুর বিমানবন্দর আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠছে। আশা করি, ভারত, নেপাল ও ভুটান এ বিমানবন্দরের মাধ্যমে ট্রানজিট সুবিধা পাবে। তাতে ভারত ও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত হচ্ছে বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম দেশ। তাই সব সময় বাংলাদেশের পাশে রয়েছে ভারত। ভারত কখনো সীমান্তে প্রাণহানি চায় না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নির্দেশনা দেওয়া আছে, গুলি না চালানোর জন্য।

সোমবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাটে বদ্ধভূমি পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এসময় ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি রাজকুমার পোদ্দার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হিন্দু নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন