News71.com
 Bangladesh
 16 Nov 21, 06:39 PM
 167           
 0
 16 Nov 21, 06:39 PM

যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার॥

যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার॥

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে বুধবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য ও ফ্রান্স সফর পরবর্তী সংবাদ সম্মেলন আগামী ১৭ নভেম্বর (বুধবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। দুই সপ্তাহের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ সম্মেলনে যোগদান, লন্ডনে কয়েকটি কর্মসূচি এবং ফ্রান্সে দ্বিপাক্ষিক সফর, ইউনেস্কো ও প্যারিস পিস ফোরামের কর্মসূচিতে অংশ নেন। ৩১ অক্টোবর জলবায়ু বিষয়ক সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬ তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডে বৃহত্তম শহর গ্লাসগোতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ জলবায়ু সম্মেলনের মূল পর্বে অংশগ্রহণের সাইডলাইনে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সভায় অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন