News71.com
 Bangladesh
 16 Nov 21, 06:40 PM
 155           
 0
 16 Nov 21, 06:40 PM

নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরে ২৩ আওয়ামী লীগ নেতা বহিষ্কার॥

নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরে ২৩ আওয়ামী লীগ নেতা বহিষ্কার॥

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ এর বিভিন্ন সহযোগী সংগঠনের মোট ২৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১৮ জন আওয়ামী লীগের নেতা ও পাঁচজন সহযোগী সংগঠনের। সোমবার (১৫ নভেম্বর) রাত ১১টায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা আলম রিগান এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃত নেতারা হলেন-দৌলতপুর উপজেলার ১ নম্বর প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ২ নম্বর মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্টু, উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম এবং আওয়ামী লীগের নেতা মনোয়ার কবীর মিন্টু, ৩ নম্বর ফিলিপ নগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ওরুশ কবিরাজ ও নইমুদ্দিন সেন্টু, ৪ নম্বর মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জোয়াদুর রহমান জজ, জাহিদুল ইসলাম জাহিদ এবং মহিফুল ইসলাম হিটলার, ৬ নম্বর চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান, ৭ নম্বর হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রায়হানুল হক, ৮ নম্বর পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ফরাজী, ৯ নম্বর রেফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা বিশ্বাস এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ বাবলু, ১০ নম্বর দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইয়াছিন আলী সফি, ১২ নম্বর বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু আফফান ও ১৪ নম্বর আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন