News71.com
 Bangladesh
 16 Nov 21, 06:45 PM
 188           
 0
 16 Nov 21, 06:45 PM

কলম্বোতে জয়েন্ট কমিশনের সভা ফেব্রুয়ারিতে॥ জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

কলম্বোতে জয়েন্ট কমিশনের সভা ফেব্রুয়ারিতে॥ জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে কলোম্বোতে সচিব পর্যায়ের জয়েন্ট কমিশনের সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ওই সভায় শ্রীলঙ্কার সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলো সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক গামিনী লক্ষ্মণ পিয়ারিসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দেশের সম্পর্ক দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে সম্পর্কটা আরও দৃঢ় হয়েছে। আপনারা জানেন যে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আমাদের মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে করোনার ঝুঁকির মধ্যেও বাংলাদেশে এসেছেন। সেই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মাহিন্দ্রা রাজাপক্ষের একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, শ্রীলঙ্কার সঙ্গে অনেক বিষয়ে আমাদের সম্পর্ক আছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এখানে এসেছেন। তিনি অনেক অভিজ্ঞ লোক, সরকারের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কার সঙ্গে নৌপরিবহন খাতকে কীভাবে আরো শক্তিশালী করা যেতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন