News71.com
 Bangladesh
 16 Nov 21, 06:47 PM
 200           
 0
 16 Nov 21, 06:47 PM

২৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর॥

২৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর॥

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীসহ সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। এবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন এবং কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে। উভয় ক্ষেত্রে অনলাইনে ২৫ নভেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হবে ৮ ডিসেম্বর। তবে সরকারি মাধ্যমিকে লটারি ১৫ ডিসেম্বর এবং বেসরকারির ক্ষেত্রে লটারি হবে ১৯ ডিসেম্বর। উভয় ক্সেত্রেই আবেদন ফি ধরা হয়েছে ১১০ টাকা।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি মঙ্গলবার (১৬ নভেম্বর) অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীসহ সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে httpgsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে। অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ২৫ নভেম্বর সকাল ১১ টা থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলমান থাকবে। ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে দেওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন