News71.com
 Bangladesh
 16 Nov 21, 06:47 PM
 195           
 0
 16 Nov 21, 06:47 PM

বান্দরবানে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক॥

বান্দরবানে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক॥

নিউজ ডেস্কঃ বান্দরবানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সোমবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকা থেকে ইয়াবাসহ মো. কামাল (৩২) নামে এক বিক্রেতাকে আটক করে। এসময় তল্লাশি করলে তার কাছ থেকে ১ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি একজন পুলিশ কনস্টেবল এবং বর্তমানে তিনি বান্দরবান কোর্ট পুলিশের দায়িত্বে কর্মরত রয়েছেন। তিনি চট্টগ্রাম জেলার মৃত সামশুল আলমের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ হাজার ২শ পিস ইয়াবাসহ কামাল নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন