News71.com
 Bangladesh
 17 Nov 21, 11:43 AM
 178           
 0
 17 Nov 21, 11:43 AM

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় সৌদি আরব॥

বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় সৌদি আরব॥

নিউজ ডেস্কঃবাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সৌদি আরবের উত্তর সীমান্ত অঞ্চলের আরআর চেম্বার অব কমার্স। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠককালে চেম্বার সভাপতি নওয়াফ মাজাল আল দাইদি এ আগ্রহের কথা জানান। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। বৈঠকে চলতি মাসের ২৮-২৯ তারিখে বিডা কর্তৃক আয়োজিত বিনিয়োগ সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগদানের জন্য সৌদি ব্যবসায়ীদের আহ্বান জানান রাষ্ট্রদূত।

তিনি বলেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারীত্বের (পিপিপি) আওতায় বিনিয়োগ করতে পারে। সম্প্রতি এ বিষয়ে দুই দেশের সমঝোতা স্মারক সই হয়েছে। সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান রাষ্ট্রদূত। আরআর চেম্বার অব কমার্সের সভাপতি নওয়াফ মাজাল আল দাইদি বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসার বিস্তারিত তথ্য জানতে চান। এছাড়া দুই দেশের ব্যবসায়ীরা যাতে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারে সে বিষয়ে গুরুত্ব দেন। তিনি এ সময় আরআর চেম্বারের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং সৌদি আরব থেকে বাংলাদেশ উন্নত মানের কাপড় বোনার উল আমদানি করতে পারে বলে জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন