News71.com
 Bangladesh
 17 Nov 21, 11:43 AM
 162           
 0
 17 Nov 21, 11:43 AM

সিইসির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ॥

সিইসির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ॥

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার এবং যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সাক্ষাতের বিষয় জানতে চাইলে এসএম আসাদুজ্জামান বলেন, ইইউ রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করে গেলেন। নির্বাচন কমিশন ইইউসহ বিভিন্ন সংস্থার অনুদানে সময় সময় প্রকল্প নিয়ে থাকে। এছাড়া নির্বাচনের সময়ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনাররা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সোমবার রাজধানীর একটি হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ইইউ বাংলাদেশসহ সব দেশেই মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত দেখতে চায়। নির্বাচন কোনো অনুষ্ঠানের আয়োজন নয়, এটা একটি প্রক্রিয়া। এটি আসলেই একটি দীর্ঘ প্রক্রিয়া, যেখানে নানারকম প্রস্তুতির বিষয় থাকে। প্রস্তুতি যে ইতোমধ্যে শুরু হয়েছে, তা তারা দেখছেন। নির্বাচনের প্রস্তুতি, আইনি রাজনৈতিক দলগুলোর প্রতি আচরণ, সবকিছুই তারা বিবেচনায় নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন