News71.com
 Bangladesh
 17 Nov 21, 11:46 AM
 198           
 0
 17 Nov 21, 11:46 AM

মাগুরায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর॥

মাগুরায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর॥

নিউজ ডেস্কঃ মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিনের নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ডাঙ্গাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। জানতে চাইলে মহম্মদপুর উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর হয়েছে বলে খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর পলাশবাড়িয়াসহ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পলাশবাড়িয়া ইউনিয়নে আ.লীগের আলাউদ্দিন ছাড়াও সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, অ্যাড. মনিরুল ইসলাম মুকুল ও সৈয়দ সেকেন্দার আলী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আ.লীগের প্রার্থী আলাউদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ডাঙ্গাপাড়া বাজারের ওই নির্বাচনী কার্যালয়ে তার নেতা-কর্মীরা বসে ছিলেন। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলামের সমর্থক ২০-২৫ জন মিছিল নিয়ে এসে আনারস মার্কার স্লোগান দিয়ে হামলা করে কার্যালয়টি ভেঙে ফেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন