News71.com
 Bangladesh
 18 Nov 21, 12:26 PM
 162           
 0
 18 Nov 21, 12:26 PM

বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে খেলেছে এটাই তো বেশি॥ প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে খেলেছে এটাই তো বেশি॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে মানুষ এতো হতাশ হয় কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি এই হতাশা দেখতে চাই না। কথায় কথায় হতাশ হওয়া ঠিক না।বুধবার (১৭ নভেম্বর) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স খরা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় সাংবাদিকরা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, আপনারা এতো হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা খুব চমৎকার খেলেছে। মহামারির কারণে ঠিকমতো অনুশীলন করতে না পেরেও তারা বিশ্বকাপে খেলছে এবং বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা। বাংলাদেশ বিশ্বকাপে খেলে এসেছে, এটাই তো বেশি। আমি বলবো, যেটুকু পেরেছে সেটাই ভালো। আমি চাচ্ছি, আরো বেশী তাদেরকে অনুশীলন করানো হোক। যাতে তারা খেলায় আরও উন্নতি করতে পারে। কথায় কথায় এতো হতাশ হওয়া তো ঠিক না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন