News71.com
 Bangladesh
 18 Nov 21, 12:26 PM
 170           
 0
 18 Nov 21, 12:26 PM

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু॥

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজধানীর কুড়িল বিশ্বরোডে ইব্রাহিম গাজী (৪০) নামে এক শ্রমিক ট্রেনের নীচে কাটা পড়ে মারা গেছেন। নিহত ব্যক্তি পেশায় শ্রমিকের কাজ করতো। বুধবার (১৭ নভেম্বর) কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের নিচে রেললাইনে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম গাজী।

নিহত ব্যক্তি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান গ্রামে মুছা গাজীর সন্তান। খিলক্ষেত এলাকায় থাকতেন তিনি। এই তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেল স্টেশন এর সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন। তিনি জানান, নিহত ব্যক্তি পেশায় শ্রমিক ছিলেন এবং ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইল থেকে তার নাম-ঠিকানা শনাক্ত করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন