News71.com
 Bangladesh
 18 Nov 21, 12:28 PM
 205           
 0
 18 Nov 21, 12:28 PM

বিজয় দিবস কুচকাওয়াজে বাংলাদেশে সামরিক প্রতিনিধি দল পাঠাবে মেক্সিকো॥

বিজয় দিবস কুচকাওয়াজে বাংলাদেশে সামরিক প্রতিনিধি দল পাঠাবে মেক্সিকো॥

নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের বিজয় দেবে সামরিক প্রতিনিধি দল পাঠাবে মেক্সিকো। এছাড়া দেশটি সামরিক সহযোগিতা বাড়নোর প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবার ( ১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) তৌফিক ইসলাম শাতিল ও মেক্সিকো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (এশিয়া প্যাসিফিক) ক্লডিয়া ফ্রাঙ্কো হিজুয়েলোস। এতে আরও অংশ নেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত মেক্সিকোর অনাবাসী রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস লোতফে। বৈঠকে মেক্সিকোর পক্ষ থেকে সামরিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। একইসঙ্গে মেক্সিকো পর্যটন খাতের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছে। বৈঠকে মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর উদযাপনে বাংলাদেশ থেকে যে ৩৯ সদস্যের সামরিক প্রতিনিধি দল পাঠানো হয়েছিল, সে বিষয়ে আলোচনা করা হয়। সেই সফরের প্রতিদান স্বরূপ রাষ্ট্রদূত ক্লডিয়া ফ্রাঙ্কো নিশ্চিত করেন, ২০২১ সালের ডিসেম্বরে আসন্ন বিজয় দিবস উদযাপনে অংশ নিতে ঢাকায় একটি সামরিক প্রতিনিধি দল পাঠাবে মেক্সিকো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন