News71.com
 Bangladesh
 18 Nov 21, 12:30 PM
 197           
 0
 18 Nov 21, 12:30 PM

রাজশাহীতে ইয়াবাসহ পুলিশ সদস্যকে আটক করল বিজিবি॥

রাজশাহীতে ইয়াবাসহ পুলিশ সদস্যকে আটক করল বিজিবি॥

নিউজ ডেস্কঃ রাজশাহীর চারঘাট সীমান্তে ইয়াবাসহ পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করেছে বিজিবি। আটকের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে বিজিবি-১ ব্যাটালিয়নের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আটক পুলিশ সদস্যের নাম পাঞ্জাব আলী। তিনি গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক। পাঞ্জাব আলী এর আগে চারঘাট মডেল থানায় দীর্ঘদিন এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

বিজিবি-১ ব্যাটালিয়নের চারঘাট ইউসুফপুর বর্ডার আউট পোস্টের (বিওপি) কোম্পানি কমান্ডার সুবেদার জয়নাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর পুরোনো বিওপির সামনে অভিযান চালিয়ে এএসআই পাঞ্জাব আলীকে আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশী করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পাঞ্জাব আলীকে বিজিবির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন