
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় ২৭ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২শ ৬৬ জন। এর ফলে দেশে মোট করোনারোগীর সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করে ২শ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হলো।