News71.com
 Bangladesh
 20 Nov 21, 11:19 AM
 173           
 0
 20 Nov 21, 11:19 AM

বজ্রপাতে মৃত্যু কমাতে হাওরে এক হাজার ছাউনি নির্মান ॥ ত্রাণ প্রতিমন্ত্রী

বজ্রপাতে মৃত্যু কমাতে হাওরে এক হাজার ছাউনি নির্মান ॥ ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে সরকার ‘লাইটার অ্যারেস্টার’ সংবলিত বজ্রপাত-নিরোধক কংক্রিটের ছাউনি (শেল্টার) নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান। তিনি বলেন, দেশের হাওরাঞ্চলসহ বজ্রপাতপ্রবণ ২৩ জেলায় এসব ছাউনি নির্মাণে প্রকল্প হাতে নেয়া হয়েছে৷ এছাড়া বসানো হবে ৭২৩টি আরলি ওয়ার্নিং সিস্টেম যন্ত্র। যা বজ্রপাতের ৪০ মিনিট আগেই সংকেত দেবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকায় আইইবি ভবনে আয়োজিত 'বজ্রপাত ও বজ্রপাতের কারণ: নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এবং ক্ষয়ক্ষতি কমানো' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে হাওর এলাকায় ১ কিলোমিটার পরপর ১ হাজার বজ্রপাত-নিরোধক কংক্রিটের ছাউনি নির্মাণ করা হবে। এক কিলোমিটার অন্তর অন্তর নির্মাণ করা হবে একেকটি শেল্টার, যাতে মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজ পেলেই মাঠের কৃষকসহ মানুষজন শেল্টারে আশ্রয় নিতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন