News71.com
 Bangladesh
 20 Nov 21, 11:22 PM
 158           
 0
 20 Nov 21, 11:22 PM

আরও ১৪২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি॥

আরও ১৪২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৪২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ১৪২ জন। এর মধ্যে ঢাকাতে ১০৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি ৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫৪৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৩৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১০৪ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৬ হাজার ৩৪৩ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৭০২ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যুর হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন