News71.com
 Bangladesh
 20 Nov 21, 11:22 PM
 177           
 0
 20 Nov 21, 11:22 PM

সাগরিকা ট্রেন থেকে ১০৪ ভরি স্বর্ণসহ যুবক আটক॥

সাগরিকা ট্রেন থেকে ১০৪ ভরি স্বর্ণসহ যুবক আটক॥

নিউজ ডেস্কঃ চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে ১০৪ ভরি (১ কেজি ২১৯ গ্রাম) স্বর্ণেরবারসহ আন্তজেলা স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য শুপ্লব ধরকে (৩৪) আটক করেছে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার পুলিশ। শনিবার (২০ নভেম্বর) দুপুরে পুলিশ তাকে আটক করে চাঁদপুর আদালতে পাঠায়। জব্দকৃত স্বর্ণের অনুমানিক মূল্য ৬৮ লাখ ৫৫ হাজার টাকা। এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে চাঁদপুর স্টেশন থেকে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ্ বাহারর নেতৃত্বে তাকে আটক করা হয়। আটক শুপ্লব চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রামপুর বনিক পাড়ার অজিত ধরের ছেলে।

রেলওয়ে থানার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপ-পরিদর্শক (এসআই) রাজেন্দ্র প্রসাদ দাস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান অভিযানে অংশ নেন। এদিকে, স্বর্ণসহ আটকের বিষয়টি জেনে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল গফুর ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর মোরশেদ ঘটনাস্থল পরিদর্শন, জব্দকৃত স্বর্ণেরবার পরীক্ষা-নিরিক্ষা ও আসামির সঙ্গে কথা বলে বিষয়টি সত্যতা প্রমাণিত হওয়ায় পর দুপুরে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ্ বাহার বিষয়টি সাংবাদিকদের জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন