
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা ও তার মুক্তির দাবিতে দেশব্যাপী দলটির গণ-অনশন কর্মসূচি শেষ হয়েছে। কর্মসূচি থেকে আগামী সোমবার ঢাকায় প্রেসক্লাবের সামনে এবং সারাদেশে জেলা ও উপজেলায় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। শনিবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ দিন ৭ ঘণ্টাব্যাপী গণ-অনশন কর্মসূচি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ার উল্লাহ চৌধুরী মির্জা ফখরুলকে পানি পান করিয়ে গণঅনশন শেষ করেন।