News71.com
 Bangladesh
 20 Nov 21, 11:26 PM
 187           
 0
 20 Nov 21, 11:26 PM

মিরপুরে শ্যালকের গুলিতে দুলাভাই নিহত॥  

মিরপুরে শ্যালকের গুলিতে দুলাভাই নিহত॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় একটি বাসায় শ্যালক অশ্রুর গুলিতে দুলাভাই ফারুক হোসেন (৪৮) নিহত হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরপুর ডিভিশনের ডিসি মাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, শ্যালক অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে অস্ত্রটি অশ্রুর মুক্তিযোদ্ধা বাবার লাইসেন্স করা ছিল। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীর নামে সেটা ইস্যু করা ছিল। সে অস্ত্র দিয়ে অশ্রু তার দুলাভাইকে গুলি করেছে বলে জানতে পেরেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন