News71.com
 Bangladesh
 20 Nov 21, 11:26 PM
 190           
 0
 20 Nov 21, 11:26 PM

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়বে॥ ড. মোমেন

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়বে॥ ড. মোমেন

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন বিষয়ে সাধারণ পরিষদে রেজুলেশন পাস হয়েছে। আমরা বিশ্বাস করি এ কারণে রোহিঙ্গাদের দেশে ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ বাড়বে। মিয়ানমার আমাদের কখনো বলেনি তারা রোহিঙ্গাদের ফেরত নেবে না। তারা আমাদের সঙ্গে চুক্তি করেছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে বলে। কিন্তু আজ ৫ বছর পার হলেও মিয়ানমার তাদের কথা রাখেনি। আমরা আশাকরি আগামীতে তারা তাদের কথা রাখবে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রোহিঙ্গারা বর্তমানে যে কুতুপালং বসবাস করছেন সেখানে ভূমি ধস, অতিবৃষ্টি ও পাহাড় ধস হয়ে মানুষ মারা যায়। তাদের মৃত্যু যাতে কমানো যায় সেজন্য প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন এক লাখ রোহিঙ্গাকে ভাষানচরে নেওয়া হবে। আর এ জন্য সাড়ে ৩শ মিলিয়ন টাকা খরচ করে আবাসন তৈরি করে দেওয়া হয়েছে। এ পর‌্যন্ত সেখানে মাত্র সাড়ে ১৮ হাজার রোহিঙ্গা গিয়েছেন। এ মাসেই বাকি রোহিঙ্গাদের ভাষানচরে নিয়ে যাওয়া শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন