News71.com
 Bangladesh
 20 Nov 21, 11:27 PM
 184           
 0
 20 Nov 21, 11:27 PM

নতুন রাজনৈতিক দলকে যেন বাধা দেওয়া না হয়॥ প্রধানমন্ত্রী

নতুন রাজনৈতিক দলকে যেন বাধা দেওয়া না হয়॥ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাদের যেন কোন রকম বাধা দেওয়া না হয়। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার বক্তব্যে এ কথা বলেন তিনি। কোন দলের নাম উচ্চারণ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যত আমরা ভাল কাজ করি, সেখানে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা সব সময় এদের আছে। এটা বিএনপি জামায়াতই সব থেকে বেশি সক্রিয়। আবার এখন নতুন কিছু গজাচ্ছে। সেটা গজাক। নুতন দলকে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি কালকেও আইজিপিকে বলেছি যারা নতুন পার্টি করতে চাচ্ছে তাদের পার্টি করতে দেওয়া উচিত এবং তারা দল করুক, তারা কাজ করুক। কারণ বাংলাদেশে দরকার আছে? যে যত দলকে করতে চায় করতে পারে।’ তিনি বলেন, এখানে বহু দলীয় গণতন্ত্র বিদ্যমান। কাজেই এখানে যেন কোন রকম বাধা দেওয়া না হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন