News71.com
 Bangladesh
 21 Nov 21, 09:59 PM
 152           
 0
 21 Nov 21, 09:59 PM

বিএনপিই চায় খালেদা জিয়া অসুস্থ থাকুক॥ তথ্যমন্ত্রী

বিএনপিই চায় খালেদা জিয়া অসুস্থ থাকুক॥ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপির উদ্দেশ্য খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো করা নয়, বিএনপি চায় খালেদা জিয়া সব সময় অসুস্থ থাকুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, তাহলে বিএনপি সব সময় বলতে পারবেন তাকে বিদেশ পাঠাতে হবে। তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন, যেটি অনভিপ্রেত। আর কথায় কথায় তারা খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন, না কী খালেদা জিয়া পালাতে চাচ্ছেন সেটিই হচ্ছে প্রশ্ন। রোববার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে খালেদা জিয়াকে বিদেশে নিতে বিএনপির শনিবারের গণঅনশন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, শনিবার (২০ নভেম্বর) খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য রাজধানীর নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনেসহ বিভিন্ন জায়গায় গণঅনশন করা হয়েছে। নয়াপল্টনের কার্যালয়ের সামনে দোকানপাট থেকে খবর যেটি জানা যাচ্ছে, গণঅনশনের সময় সেখানে খাবারের দোকানগুলোতে ভালো বেচা-বিক্রি হয়েছে। সেখানে অনেক রাজনৈতিক নেতা বক্তব্য রেখেছেন যাদের মানুষ রাজনীতিতে পরিত্যক্ত মনে করে। যারা রাজনীতিতে গুরুত্বহীন হয়ে গেছেন, তারা সেখানে গিয়ে অনেকেই তাদের গুরুত্বটা বাড়ানোর চেষ্টা করেছেন। তথ্যমন্ত্রী বলেন, আমার প্রশ্ন হচ্ছে দেশে হাজার হাজার, লাখ লাখ মানুষের চিকিৎসা হয় এবং ভালো চিকিৎসা হচ্ছে। দেশে বিশ্বমানের বেশ কয়েকটি হাসপাতালও হয়েছে। খালেদা জিয়াকে তার হাঁটুর ব্যথার জন্য কিংবা পেটের অসুবিধার জন্য কেন বিদেশ পাঠাতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন