
নিউজ ডেস্কঃ যেসব অটো রাইস মিলে চাল কেটে বা ছেঁটে মিনিকেট ও নাজিরশাইল চাল নামে বিক্রি করছে তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী চার মাসের মধ্যে আদালতে এ তালিকার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চাল কেটে বা ছেঁটে উৎপাদনের কারণে জনগণের স্বাস্থ্যঝুঁকি আছে কিনা এবং খাদ্যের পুষ্টিমান ক্ষতি হয় কিনা সে বিষয়ে গবেষণা প্রতিবেদনও দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিবের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।