News71.com
 Bangladesh
 22 Nov 21, 12:20 PM
 171           
 0
 22 Nov 21, 12:20 PM

শ্রমিকদের ডাকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট॥

শ্রমিকদের ডাকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট॥

নিউজ ডেস্কঃ পাঁচ দফা দাবিতে সিলেটে সোমবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি এই ধর্মঘটের ডাক দিয়েছে। রোববার (২১ নভেম্বর) অনুষ্ঠিত এক জরুরি বৈঠক থেকে এ ধর্মঘটের সিদ্ধান্ত আসে। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ২১ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে স্মারকলিপি দেয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির নেতারা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পাঁচ দফা দাবি আদায় হয়নি। এ কারণে সোমবার সকাল ৬টা থেকে সিলেটে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। তবে এই ধর্মঘটে পরীক্ষার্থীদের গাড়ি চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তারা।

পরিবহন শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- সিলেট জেলা অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজি নং: ২০৯৭) এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও বিনা প্রতিদ্ধন্ধিতায় ঘোষিত কমিটি বাতিল করা এবং মনোনয়ন ফি বাবত আদায় করা টাকা ফেরত দেওয়া; সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপপরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং: বি-১৪১৮) নেতাদের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সব হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরাণ ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে সব ধরনের গাড়ি পার্কের ব্যবস্থা করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন