News71.com
 Bangladesh
 22 Nov 21, 12:20 PM
 186           
 0
 22 Nov 21, 12:20 PM

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা॥ নিহত ৩

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা॥ নিহত ৩

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। এ সময় আরও চার বরযাত্রী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস (৩২), লিপন চন্দ্র দাসের ছেলে কনক চন্দ্র দাস (৮) ও খেসব দাসের ছেলে নিলয় দাস (৯)।


স্থানীয়রা জানান, শান্তিগঞ্জের পাগলার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পার ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত ৯টার দিকে অনুষ্ঠান শেষে বরযাত্রীরা মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন।পথে সিচনি এলাকায় পৌঁছালে রাস্তার পাশে পার্ক করে রাখা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন