News71.com
 Bangladesh
 22 Nov 21, 12:26 PM
 206           
 0
 22 Nov 21, 12:26 PM

ঢাকায় আসছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট॥  

ঢাকায় আসছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট॥   

নিউজ ডেস্কঃ মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন। রোববার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এ সফরে ঢাকা-মালের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে চলতি বছর ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন