News71.com
 Bangladesh
 22 Nov 21, 07:32 PM
 201           
 0
 22 Nov 21, 07:32 PM

সেট টপবক্সের দাম মনিটরিং করবে সরকার॥ তথ্যমন্ত্রী

সেট টপবক্সের দাম মনিটরিং করবে সরকার॥ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ জনগণের ওপর যাতে কোনো চাপ তৈরি না হয় এবং বেশি দামে যেন সেট টপবক্স কিনতে বাধ্য করা না হয় তা মনিটরিং করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামকে সেট টপ বক্সের আওতার মধ্যে আনার কথা ছিল, তার অগ্রগতি কতটুকু- এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, আমরা শিগগিরই সেট টপ বক্স নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বসে অগ্রগতিটা পর্যালোচনা করব। তারপর বলা যাবে কতটুকু অগ্রগতি হয়েছে।

তাহলে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই না, আমরা সিদ্ধান্ত থেকে সরে আসেনি। আমরা খুব সহসা কেবল অপারেটরসহ অংশীজনদের সঙ্গে বসব। অগ্রগতি পর্যালোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।সেট টপবক্স ভোক্তাদের কিস্তিতে দেওয়ার কথা বলা হলেও অনেক কেবল অপারেটর নাকচ করে দিয়েছে, বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, কেবল অপারেটরদের সঙ্গে বসে অবশ্যই জনগণের ওপর যাতে কোনো চাপ তৈরি না হয় এবং বেশি দামে যেন সেট টপবক্স কেনার জন্য বাধ্য করা না হয় সে বিষয়টি আমরা মনিটর করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন