News71.com
 Bangladesh
 22 Nov 21, 07:32 PM
 211           
 0
 22 Nov 21, 07:32 PM

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে দ. কোরিয়া॥

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে দ. কোরিয়া॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। সোমবার (২২ নভেম্বর) ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে। কোরিয়া দূতাবাস জানায়, করোনা মহামারির ধাক্কা মোকাবিলায় বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করতে কোরিয়া ১০০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) বাংলাদেশের আর্থ সামাজিক খাত উন্নয়নে স্বল্প সুদে এ অর্থ ঋণ সহায়তা দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন