News71.com
 Bangladesh
 23 Nov 21, 11:49 AM
 167           
 0
 23 Nov 21, 11:49 AM

নরসিংদীতে বিএনপির শতাধিক নেতাকর্মী অবরুদ্ধ॥

নরসিংদীতে বিএনপির শতাধিক নেতাকর্মী অবরুদ্ধ॥

নিউজ ডেস্কঃ নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে দলীয় কয়েকশ’ নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে এখন পর্যন্ত (রাত ৯টায়) পুলিশ দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন বলে দাবি করছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। অন্যদিকে, অবরুদ্ধের বিষয়টি অস্বীকার করছে পুলিশ। সরেজমিন ঘুরে দেখা যায়, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের গেইটের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। অন্যদিকে কার্যালয়ের ভেতরে কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। তবে, কার্যালয়ের গেটে কোনো তালা দেখা যায়নি।


বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার বিকেলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ ছিল। সন্ধ্যার দিকে পুলিশ কার্যালয়ের আশেপাশে ঘেরাও করে। গেট দিয়ে কেউ বের হলেই পুলিশ আটক করে অভিযোগ করেন তারা। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, আমিসহ দলীয় কার্যালয়ের ভেতরে কয়েকশ’ নেতাকর্মী অবরুদ্ধ আছি। বের হলেই নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এখন পর্যন্ত কয়েক জনকে আটক করেছে পুলিশ। বের হলে আটক বা গ্রেফতার হবে এ ভয়ে কেউ কার্যালয়ের ভেতরে থেকে বের হচ্ছে না। তিনি বলেন, ভেতরে যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা সবাই মামলার জামিনে রয়েছেন। কারো বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নেই। তারপর ও আমাদের হয়রানি করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন