News71.com
 Bangladesh
 23 Nov 21, 11:53 AM
 213           
 0
 23 Nov 21, 11:53 AM

চিকিৎসার জন্য খালেদাকে বিদেশ না পাঠালে পরিস্থিতি ভয়াবহ হবে॥ মিজানুর রহমান মিনু

চিকিৎসার জন্য খালেদাকে বিদেশ না পাঠালে পরিস্থিতি ভয়াবহ হবে॥ মিজানুর রহমান মিনু

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু অভিযোগ করে বলেছেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে। নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার জন্য স্লো পয়জন পুশ করা হয়েছে। এর ফলে দিন দিন তিনি নিস্তেজ হয়ে পড়ছেন। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির স্বীকার হতে পারেন তিনি। দল, দেশের মানুষ এবং পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির জন্য বার বার দাবি জানালেও এ ফ্যাসিস্ট সরকার কোনো প্রকার কর্ণপাত না করে পক্ষপাতিত্ব আইন দাঁড় করাচ্ছে। যা তিনবারের প্রধানমন্ত্রীর জন্য কাম্য নয়। তার কোনো কিছু হলে পরিস্থিতি ভয়াবহ হবে। খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে রাজশাহী মহানগর বিএনপি সোমবার (২২ নভেম্বর) বিকেলে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মিনু এসব অভিযোগ করেন।

মহানগরীর মালোপাড়ায় থাকা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এ সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে। যেকোনো সময় উল্টে পড়ে যেতে পারে। এজন্য সরকার প্রধান ও তার দোসররা দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করে ফেলেছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। অথচ সরকার প্রধান দেশের উন্নয়ন উন্নয়ন করে মুখে ফেনা তুলে ফেলছেন। এ সরকার দেশের ৯০ শতাংশ মানুষের রক্তচুষে খাচ্ছে। রক্ত চুষে খেয়ে এবং সীমাহীন দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। নিজের আসনকে পাকাপোক্ত করে রাখতে একের পর এক হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন মিনু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন