News71.com
 Bangladesh
 24 Nov 21, 11:24 AM
 184           
 0
 24 Nov 21, 11:24 AM

শিক্ষার্থীদের হাফ পাস আন্দোলনে সমর্থন জানালেন তথ্য প্রতিমন্ত্রী॥

শিক্ষার্থীদের হাফ পাস আন্দোলনে সমর্থন জানালেন তথ্য প্রতিমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ সারাদেশে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। চলমান এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (২৩ নভেম্বর) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। একাত্মতা প্রকাশ করে ডা. মুরাদ হাসান বলেন, চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবো।

সারাদেশে গণপরিবহনে হাফ পাস (বাসে অর্ধেক ভাড়া) কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর বকশিবাজার মোড়ে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। সরকারিভাবে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দুটি দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন